
Welcome To Rakhalia Krishi Bari & Eco Resort
গোলা ভরা ধান, পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু এই কথাগুলো আর রূপকথার কোন গল্প নয়, নয় কোন স্বপ্ন! আর এই স্বপ্নকে বাস্তবে রূপ দিচ্ছে রাখালিয়া কৃষি বাড়ি ও ইকো রিসোর্ট। ১১ একর জমির উপর আমাদের এই কৃষি বাড়ি ও ইকো রিসোর্ট প্রজেক্টে থাকছে কৃষি, মৎস্য, গরু ও হাঁস-মুরগীর খামার। মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা বিনিয়োগ করে আপনিও পেতে পারেন ০.৫ শতাংশ জমির সাফ কবলা মালিকানা ও লাভজনক খামার এবং ইকো রিসোর্টের যৌথ অংশীদারিত্ব।
কৃষিকে এগিয়ে নিতে আপনিও অংশীদার হোন।
বুকিং মানি: মাত্র ২০,০০০/- টাকা। বুকিং পরবর্তী নির্ধারিত স্বল্প মেয়াদে সম্পূর্ণ টাকা পরিশোধের বিশেষ সুযোগ !
এক নজরে রাখালিয়া কৃষি বাড়ি ও ইকো রিসোর্ট
রাখালিয়া কৃষি বাড়ি ও ইকো রিসোর্ট হলো একটি আধুনিক এগ্রো ইনভেস্টমেন্ট প্রজেক্ট যার আয়তন ১১ একর। নিরাপদ খাদ্য ও পরিবেশ রক্ষায় সমন্বিত কৃষি ফার্ম এখন যুগোপযোগী ও সময়ের দাবী। একটি আদর্শ খামার বাড়ি গড়ে তোলার লক্ষ্যেই আমাদের “রাখালিয়া কৃষি বাড়ি ও ইকো রিসোর্ট” প্রকল্পে কমিউনিটিকে সম্পৃক্ত করে গড়ে উঠবে একটি লাভজনক আধুনিক কৃষির অনুকরণীয় মডেল। সেই লক্ষ্যেই আধুনিক পদ্ধতিতে চাষাবাদ এবং খামারে গরু, হাঁস-মুরগি পালন ও মাছ চাষ করার জন্য অভিজ্ঞ কৃষিবিদ নিয়ে এই প্রজেক্টের পরিকল্পনা করা হয়েছে।
কৃষি: প্রজেক্টের জমিতে আধুনিক পদ্ধতিতে কৃষিপণ্য উৎপাদন
ধান, পেঁপে, কলা, লেবু, পেয়ারা, নারিকেল (ডাব) ও মৌসুমী শাক-সবজির ইত্যাদির চাষাবাদ।
খামার: মাছ মাংসের চাহিদা পূরণ এর পাশাপাশি বাণিজ্যিক আয়
গরু ও হাঁস-মুরগী পালন ও মাছ চাষ
ইকো রিসোর্ট: অবকাশযাপন ও বিনোদন
এই প্রকল্পের অন্যতম আকর্ষণ হবে প্রকৃতির মাঝে আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত ১৬টি আধুনিক ইকো রিসোর্ট। এই প্রকল্পের শেয়ার মালিকগণ তাদের পরিবারবর্গ নিয়ে সম্পূর্ণ বিনামূল্যে অবকাশ যাপন (Free Vacation Stays) করার সুবিধা উপভোগ করতে পারবেন। এছাড়াও ইকো রিসোর্ট এলাকায় একটি আধুনিক রেস্টুরেন্ট, মসজিদ, সুইমিং পুল এবং শিশুদের জন্য প্লে-জোনসহ যাবতীয় নাগরিক সুবিধা বিদ্যমান থাকবে।
কেন আমাদের প্রকল্পে বিনিয়োগ করে সাথে থাকবেন?
- নিরাপদ বিনিয়োগ মাত্র ২ লক্ষ টাকায়
- ল্যান্ড ডেভেলপমেন্টের ফলে জমির মূল্য বহুগুণ বৃদ্ধি
- কৃষি, খামার ও রিসোর্ট - এক সাথে আয়ের তিনটি উৎস
- শেয়ারের সম্পূর্ণ মূল্য পরিশোধ শেষেই জমির সাফ কবলা রেজিস্ট্রেশন
শেয়ারহোল্ডারদের বেনিফিটস
- সুদ মুক্ত হালাল আয়
- শেয়ার প্রতি ০.৫ শতাংশ জমির সাফ কবলা মালিকানা
- বাৎসরিক মুনাফার অংশবিশেষ বণ্টন
- ইকো রিসোর্টে ফ্রি অবকাশ যাপন
- সহজে মালিকানা হস্তান্তর করার সুযোগ
- নগদ ও নির্ধারিত স্বল্প মেয়াদে সম্পূর্ণ টাকা পরিশোধের বিশেষ সুযোগ
- রেজিস্ট্রেশন খরচ শেয়ার মূল্যের মধ্যেই অন্তর্ভুক্ত তাই অতিরিক্ত কোন খরচ নাই
বি. দ্র. : উক্ত ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে ০.৫ শতাংশ জমির মূল্যসহ প্রকল্পের সার্বিক উন্নয়ন খরচ। এর মধ্যে রয়েছে সীমানা প্রাচীর বা নিরাপত্তা বেষ্টনী তৈরি, ছোট মসজিদ নির্মাণ, পুকুর খনন, ল্যান্ড ডেভেলপমেন্ট ও ল্যান্ডস্কেপিং খরচ। এছাড়াও রিসোর্ট নির্মাণ, স্টাফ রুম তৈরি, বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণ, বৃক্ষরোপণ ও চারাগাছ পরিচর্যা এবং সমন্বিত খামারের (মাছ, গরু, হাঁস-মুরগি ক্রয় ও পালন) যাবতীয় প্রাথমিক খরচ এই বিনিয়োগের আওতাভুক্ত।
Our Strengths
✅ দ্বৈত সুবিধা: একই স্থানে আধুনিক কৃষি কার্যক্রম ও ইকো রিসোর্ট; যেখানে বিনিয়োগ ও অবকাশ যাপনের সুযোগ মিলবে একসাথে।
✅ প্রাকৃতিক পরিবেশ: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পাশেই ১১ একর (৩৩ বিঘা) সবুজে ঘেরা ভূমি, যা পরিবেশবান্ধব ও প্রশান্তিময়।
✅ সাশ্রয়ী বিনিয়োগ সুযোগ: মাত্র ২,০০,০০০ টাকার শেয়ার মূল্যে ০.৫ শতাংশ জমির স্থায়ী মালিকানা (সাব-কবলা) ও আজীবন অংশীদারিত্ব।
✅ বৈচিত্র্যময় খামার প্রকল্প: কৃষি, ১২টি মৎস্য পুকুর, ১০০-২০০ গরুর কমার্শিয়াল ডেইরি ফার্ম ও হাঁস-মুরগির খামার থেকে আয়ের সুযোগ।
✅ সম্পূর্ণ অবকাঠামো: ১৬টি আধুনিক ইকো রিসোর্ট, রেস্টুরেন্ট, সুইমিং পুল, খেলার মাঠ, এবং নৌকা ভ্রমণের জন্য নিজস্ব ঘাটসহ আধুনিক সব সুবিধা।
✅ দক্ষ ব্যবস্থাপনা: অভিজ্ঞ বোর্ড ও বিশেষজ্ঞ টিমের তত্ত্বাবধানে সম্পূর্ণ হালাল ও শরিয়াহ সম্মত পদ্ধতিতে খামার পরিচালনা।
✅ যৌথ অংশীদার মডেল: বিনিয়োগকারীদের জন্য কৃষিজ ও পর্যটন খাত থেকে বাৎসরিক লভ্যাংশ এবং জমির ক্রমবর্ধমান মূল্যের কারণে উচ্চ ROI এর নিশ্চয়তা।
✅ টেকসই উন্নয়ন: “কৃষির কাছে, প্রকৃতির মাঝে” স্লোগান নিয়ে পরিবেশবান্ধব ও সমাজমুখী টেকসই উদ্যোগ।
শেয়ারহোল্ডার হওয়ার নিয়ামাবলী
- আমাদের সরবরাহকৃত নির্দিষ্ট সদস্য ফরম পূরণ করতে হবে।
- আমাদের “রাখালিয়া কৃষি বাড়ী ও ইকো রিসোর্ট” বরাবর চেক/পে-অর্ডার অথবা ব্যাংক হিসাবে শেয়ারের মূল্য প্রদান করা।
- শেয়ারের সম্পূর্ণ মূল্য পরিশোধ করা সাপেক্ষ্যে সাফ কবলা দলিল বুঝিয়ে দেওয়া হবে।
Inquiry Form
We will get in touch with you shortly
Contact Us
For better future